শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নারী হকি একাডেমী কাপ এর সমাপন ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে শনিবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদুজ্জামান রাহাত, সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বাবু, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মাজেদ জাহাঙ্গীর অপু, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ হারুন অর রশিদসহ অংশগ্রহণকারী ৭টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনি খেলায় “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৪ – ২ গোলে ”বৈকালী সংঘ রাজশাহী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহণকারী টিমকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin