শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি :
‘শীতার্থদের জন্য সহমর্মিতা’এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরের হিমালয়কণ্যা ঠাকুরগাঁওয়ে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক এর সহযোগীতায় মঙ্গলবার জেলার বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা এবং স্টেডিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কর্মসংস্থান ব্যাংক রাজশাহী শাখার উপ ব্যবস্থাপক মূখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহা ব্যবস্থাপক মনোজ রায়, বোর্ড সচিব মো: ইকবাল হোসেন, ব্যাংক এর দিনাজপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার ও সাংবাদিক শাহ মো: নাজমুল ইসলাম।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে কর্মসংস্থান ব্যাংক এর সহযোগীতায় উত্তরের এ অঞ্চলের বিভিন্ন এতিম খানা, মাদ্রাসায় এবং অসহায় ও দুস্থদের মাঝে দুই হাজার পিছ কম্বল শীতবস্ত্র হিসেবে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin