শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে দু:স্থদের মাঝে লেপ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : হিমালয়কন্যা নামে পরিচিত ঠাকুরগাঁওয়ের ঠান্ডা অন্যান্য জেলা গুলির তুলনায় অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে জেলার অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য লেপ বিতরণ করা হয়েছে।

জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহায়তায় সোববার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এসব লেপ বিতরণ করা হয়।

এসময় জেলা ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন জানান, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তাই আমরা কম্বল না দিয়ে প্রতিবারের ন্যায় এবারও একশ লেপ দিয়েছি এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin