শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে এইচপিভি টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় এর আয়োজনে বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: ইফতেখায়রুল ইসলাম জানান, গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী ও ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বাহির্ভুত কিশোরীদের বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১ মাসব্যাপী। ঠাকুরগাঁও জেলায় মোট ৭০ হাজার ২৫০ জন কিশোরীকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ হাজার ৩০৪, হরিপুর উপজেলায় ৭ হাজার ৫২৮, পীরগঞ্জ উপজেলায় ৮ হাজার ৭২৯, পীরগঞ্জ পৌরসভায় ২ হাজার ৭৬৩, রানীশংকৈল উপজেলায় ১০ হাজার ৪৯২, রানীশংকৈল পৌরসভায় ১ হাজার ৪৬৮, ঠাকুরগাঁও সদরে ২২ হাজার ৮৮৯ জন ও ঠাকুরগাঁও পৌরসভায় ৬ হাজার ৭৭ জন।

২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৪ হাজার ৮৪০ জন কিশোরী রেজিষ্ট্রেশন করেছেন। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ১ হাজার ৪৯, হরিপুরে ১ হাজার ২০৮, পীরগঞ্জ ২ হাজার ৭৪৯, পীরগঞ্জ পৌরসভা ৩৫৭, রাণীশংকৈল ১ হাজার ৫৯৯, রানীশংকৈল পৌরসভায় ৪৭১, ঠাকুরগাঁও সদরে ৬ হাজার ২৮ জন ও ঠাকুরগাঁও পৌরসভার ১ হাজার ৩৩৪ জন। টার্গেট অনুযায়ী শতভাগ রেজিষ্ট্রেশন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা সহ কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin