শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৭১৩ Time View

বিশেষ প্রতিনিধি : ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৪টায় ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে শহরের দেশবাংলা ফাউন্ডেশনের হলরুমে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি দীপু লাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নাগরিক ফোরাম নেতা প্রভাষক অমরেশ রায় চৌধুরী, বশির আহম্মেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন নাসিমা আক্তার, মুক্তা বেগম, শাকিল রনি, রানা মৃধা, সাংবাদিক রুহুল আমিন রুবেল, এইচএম মিজানুর, নজরুল ইসলাম ও উজ্জ্বল রহমান প্রমূখ।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি কবি এমএ মুসা।

উল্লেখ্য, সাংবাদিক ও সংগঠক আহমেদ আবু জাফর গত ৪ অক্টোবর থেকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin