শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জুলাই আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না—আবুল খায়ের ভূইয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৭১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : জুলাই আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার (৫আগষ্ট) বিকালে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এরআগে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে সদর উপজেলা পশ্চিম (বিএনপি) আয়োজনে দালাল বাজারে বিজয় র‍্যালি হয়।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত ১৭বছর যাবত বিএনপি স্বেরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন হয়েছে, অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায় নি। যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করেছে। ২৪শের জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে। আর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা, এদেশের সাধারন মেহনতী মানুষ। এ আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, যুগ্ম আহ্বায়ক আবদুল গনি, যুগ্ম আহবায়ক এড. জহিরুল আলম, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূইয়া, জামাল হোছাইন, যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন, এমএ মমিন, জাকির হোসেন, আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আবদুল মজিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin