শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জালালাবাদ এসোসিয়েশন শুধু সিলেট বাসীর পাশে নয় সমগ্র দেশের মানুষের পাশে থাকবে—আমিনুল হক জিলু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ Time View

মোঃবিলাল উদ্দিন,কুয়েতঃ বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন প্রবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন।পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্য ইউরোপসহ বিশ্বের প্রতিটি দেশে রয়েছে জালালাবাদ এসোসিয়েশনের কার্যক্রম।এ দিকে জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু ও জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনে সভাপতি মোঃ কয়েছ কুয়েত আগমন উপলক্ষে গতকাল ২৬ শে ফেব্রুয়ারি রাতে কুয়েত সিটি টাওয়ার হোটেলে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার উদ্যোগে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও ৫২ ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি বিনম্র জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদুল হক চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান উপদেষ্টা আঃ মুহিত নাজমুল, বিশেষ অতিথি আব্দুল আলীম বিশিষ্ট সংগঠক ফয়েজ কামাল, শাহ নেওয়াজ নজরুল,কামরুজ্জামান টিটু,আবুল কাশেম, ঈসমাইল হোসেন, নাসির উদ্দীন হাওলাদার, মোঃ সামছুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, আব্দুল ওয়াদুদ, সুরুক মিয়া,ইসমাঈল হোসেন হাওলাদার,।ইসমাঈল হোসেন,।সংবর্ধিত অতিথি আমিনুল হক জিলু, মোঃ কায়েছ। পরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দে ও বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্হানীয় নেতারা।

জালালাবাদ এসোসিয়েশন ইউকের সম্পাদক আমিনুল হক জিলু বলেন,এ এসোসিয়েশন শুধু বৃহত্তর সিলেটের মানুষের কাজে আসবেনা সমগ্র দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়।বলে জানিয়েছেন।

পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin