সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলপুরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪১২ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ”দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১লা নভেম্বর রোজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন খান , প্রকৌশলী কর্মকর্তা মামুন-অর-রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবুল বাসার রাজন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চাকরির পেছনে না ছুটে আমাদের বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হওয়া উচিত। কারণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য সরকার যথেষ্ট সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। দেশ ও মানুষের কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন।

এ ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেড থেকে সদ্য প্রশিক্ষণ সম্পূর্ণ করা যুবক-যুবতীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin