শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত জেরে বোরহানের ছেলে ৭ বছরের শিশু রবিউল হাসান কে আছড়ে নির্যাতন করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির শামছুল হক সহ তিন জনের বিরুদ্ধে।

‎১৮ নভেম্বর (সোমবার) আনুমানিক দুপুর ১২ টায় ঝাউডগী গ্রামের ৯নং ওয়ার্ড, ক্যাম্পের হাট বোরহান উদ্দিনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে রায়পুর থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়।
‎এঘটনার বিবরণ দিতে গিয়ে শিশু রবিউল হাসান আতংকিত অবস্থায় গণমাধ্যমে কেঁদে কেঁদে বলেন, “আমি বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করতে ছিলাম। হঠাৎ প্রতিবেশী দাদা শামছুল হক এসে আমাকে মারধর করে, আমাকে তার মাথার উপর তুলে দুই বার আছাড় দেয় এতে আমি জোরে চিৎকার করতে করতে অচেতন হয়ে যাই, লোকজন এসে আমাকে উদ্ধার করে। ”

‎রবিউলের মা আক্তারী বেগম বলেন, ” আমাদের সাথে প্রতিবেশী শামছুল হকের সাথে বিগত দশ বছর যাবত দুই ডিসিম জমি নিয়ে বিরোধ চলছে, চলাচলের জন্য তাদের থেকে জমি কিনেছিলাম কিন্তু সে জমি দখলে দিচ্ছেনা। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি হয়েছে, তারা কোন আইনকানুন, বিচার-শালিসি কিছু মানেনা। এতে করে আমাদের অনেক টাকা ক্ষতি হয়েছে। ঘটনার দিন হঠাৎই শামসুল হক আমার ছেলেকে এসে মারধর করে, ওর চিৎকারে আমরা দৌড়ে এসে ছেলেকে উদ্ধার করি। তখন আমাদেরকেও মেরে গুম করার হুমকি দেয়। আমার ছেলে এখন রায়পুর হাসপাতালে ভর্তি। যার রেজি নং ৩২৯০/১১৬, আমার ছেলের সর্বশরীর জখমে ফুলে গেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি। ”

‎এবিষয়ে অভিযুক্ত শামছুল হকের সঙ্গে মুঠোফোনে এই নাম্বারে 01865192087 কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‎এবিষয়ে রায়পুর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin