শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ছাত্রলীগ নেতা কামরান হোসেন রিয়াদকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ Time View

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জনপ্রিয় কন্ঠশিল্পী ও এক সময়ের প্রখর রাজনীতিবিদ ও সিলেটের ছাত্রলীগ নেতা কামরান হোসেন রিয়াদকে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি যুক্তরাজ্য অবস্থানরত এই নেতা নিজের ফেসবুক লাইভে এসে তিনি এই অভিযোগ করেন,এছাড়া তার গ্রামের বাড়িতে ও বর্তমানে কেউ থাকতে পারছেন না বলে ও অভিযোগ করেন তিনি। এছাড়া বিভিন্ন ফেসবুক আইডি থেকে রিয়াদকে এয়ারপোর্ট থেকে নেমে আসা মাত্রই জবাই করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

গত ২৩শে আগষ্টের ফেসবুক লাইভে এসে এই নেতা অভিযোগ করে বলেন,আমাকে দেশে ডুকলেই জবাই করা হবে মর্মে বেশ কয়েকটি হুমকি পেয়েছি, আমার পরিবারের সবাই আজ ঘরবাড়ি ছাড়া। দেশে কোন আইন নাই মর্মে তিনি আরো অভিযোগ করে বলেন আমি থানায় একটি জিডি পর্যন্ত করতে পারিনা,আওয়ামীলীগ করাটাই যেন অপরাধ, তিনি ফেইসবুক লাইভে এই বিষয়ের জন্য তীব্র নিন্দা জানান।

এমন ঘটনায় সিলেটের বিশ্বনাথ এলাকার সাধারণ মানুষকে রীতিমতো হতবাক করেছে, আবার অনেকেই তার লাইভে এসে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং বিষয়ে রিয়াদ খুব শিঘ্রই আইনি পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin