শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

চাঁদা ও দুর্নীতির অভিযোগে ৪০জন আনসার সদস্যকে বদলী বেনাপোল বন্দর থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৫৭ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা,বাজির আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তি মুলক বদলী করা হয়েছে।

বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলী হলেও পরবর্তীতে অনান্যদেরও বদলী করা হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে আনসারের উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অনত্র বদলী করা হয়।

বেনাপোল বন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বন্দরে ট্রাক প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ১০ টাকা আদায় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়।

জানা যায়, বন্দরে আমদানি,রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি তারা ১০ থেকে ২০ টাকা নেয়ার অভিযোগ রয়েছে এই নিরাপত্তা সংস্থ্যার নামে।

ঘুস নেওয়ার ছবি বিভিন্ন গনমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। এছাড়া দূ্র্বল নিরাপত্তার কারনে বন্দরে মধ্যে মাদক কারবার নিয়েও রিপোর্ট প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে প্রথম অবস্থাই ৪০ জন আনসার সদস্যকে প্রত্যাহার করে নেয়। যে কোন সময় অন্যান্য সদস্যদের ও প্রত্যাহার করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin