শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মোস্তফা জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

নার্গিস আক্তার স্মৃতি : ‎ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

‎রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎তিনি আরও বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল— এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আর আওয়ামী লীগ যেই পরিমাণে দুর্নীতি “দুঃশাসন করেছে তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষদের। আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। তাই এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।”

‎এসময় বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এজন্য তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

‎উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin