শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী কায়দা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৫৩ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে ফয়েজ আহম্মদ নামের এক গ্রাম পুলিশকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রবাসী জাহিদুল হকের স্ত্রী লিপি বেগম তার ছেলে লিসান এবং আরফাস বিরুদ্ধে।

গত শুক্রবার রাতে সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদি ইউপির পশ্চিম নন্দনপুর গ্রামের আসকর বেপারী বাড়িতে ঘটনাটি ঘটে। এঘটনায় ফয়েজ আহম্মদ চৌকিদারের স্ত্রী নিলু বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিপি, লিসান, ফাহাদ সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দিয়েছেন।

ফয়েজ আহম্মদ একই বাড়ির মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে। সে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, ফয়েজের অবস্থা খারাপ দেখে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগী ফয়েজ আহম্মদ, তার স্ত্রী ও এলাকাবাসী জানান, রাত ৮ টার দিকে লিপি, লিসান, আরফাস তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদেরকে মারধর করে। ফয়েজ আহম্মদ তখন বাড়িতে ছিলো না সে বাড়িতে এসে আশেপাশের লোক জনকে বিষয়টি জানাতে গেলে অভিযুক্তরা তার উপর হামলা করে মারধর এবং মাথায় কুপিয়ে যখম করে।

এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি, এলাকার লোকজন বলছে অভিযুক্তরা পুলিশের ভয়ে পালিয়েছে। এর আগেও কয়েক জনের মাথা পাঠিয়ে আহত করেন। তারা কারণ অ’কারণে এলাকার লোকজনদেরকে কিছু হলেই মানুষের গায়ে হাত তোলে। অনেকে অভিযোগ করেও কিছু করতে পারেনি তাহাদেরকে। তাই এলাকার লোকজন আজ এক অসহায়।

২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, চৌকিদারের উপর হামলার ঘটনাটি নেক্কারজনক। হামলার ঘটনা শুনে হাসপাতালে তাকে দেখতে যাই এবং মামলার করার পরামর্শ দেই।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin