শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

গান আমার রক্তে মিশে আছে-কণ্ঠশিল্পী হোসেন সিকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৬০ Time View

বিনোদন রিপোর্ট : ছোট বেলা থেকেই গান পাগল এক মানুষ আমি, সঙ্গীতের সাথে আমৃত্যু আছি থাকবো,গান গেয়ে সারা বিশ্বের মানুষের ভালোবাসা কুড়াতে চাই। কথাগুলো কণ্ঠশিল্পী হোসেন সিকদারের,যিনি ইতিমধ্যে স্টেজশো ও মৌলিক গানে বেশ সুনাম কুড়িয়েছেন।

হোসেন সিকদারের পুরো নাম মোঃ হোসেন সিকদার,তার জন্ম ও বেড়ে ওঠা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। ছোট বেলা থেকেই গান করা এই মানুষটিকে এলাকার মানুষ গানপাগল হোসেন হিসেবেই চিনেন। ছোট থেকে গ্রামের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন তিনি।

হোসেন সিকদারের গানের প্রথম হাতে খাড়ি হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ আবুল সরকারের হাত ধরে,এছাড়া মাত্র ১১বছর বয়স থেকেই সঙ্গীতের সাথে পথচলা শুরু করেন এই কণ্ঠশিল্পী।

কোন বাগিচার ফুল তুমি এলাবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন হোসেন সিকদার, এছাড়া বেশ কয়েকটি কাভার গান প্রকাশিত হয় তার কন্ঠে।

হোসেন সিকদার গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবুল সরকার, আখি সরকার, আলেয়া বেগম, জহির পাগলা আরো অনেক শিল্পীদের সাথে।

বর্তমানে নিজের মৌলিক গান ও স্টেজশো নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তিনি,খুব শিঘ্রই বেশ কয়েকটি গান নিয়ে শ্রোতাদর্শকদের সামনে হাজির হবেন তিনি।

গান নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে কণ্ঠশিল্পী হোসেন সিকদার বলেন, সঙ্গীতকে মনেপ্রাণে ধারন করেছি,গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না,তাই যতদিন বেঁচে আছি গান গেয়ে যাবো। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin