
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহার অর্পিত ক্ষমতাবলে ও ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব এনামুল হক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলাকায় ২৪ অক্টোবর রোজ রবিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে মেসার্স ইকবাল ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস নামিয় প্রতিষ্ঠানকে ২ লখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করে আদায় করেন।
জানা গেছে, ইকবাল ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস প্রতিষ্ঠানটি নামহীন টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে যথেচ্ছভাবে স্যামসাং, এলজি, সনি, ন্যাশনাল ইত্যাদি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে উচ্চমূল্যে বিক্রি করে আসচ্ছে । ওয়ারেন্টি কার্ডও তৈরি করছিলো নিজেরাই। যমুনা ব্র্যান্ডের কোন স্ট্যাবিলাইজার তৈরিই হয়না, কিন্তু এখানে যমুনার স্টিকারযুক্ত স্ট্যাবিলাইজার বিক্রি করেন । এছাড়াও বিক্রি করে আসছিলো নকল বিআরবি ক্যাবল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে প্রতারিত করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারায় ২,৫০,০০০/- জরিমানা আরোপ করে সাথে সাথে তা আদায় করা হয়। তিনি আরও বলেন, বাজার মনিটরিং টিম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দিয়ে জরিমানা আদায় করি ও ভবিষ্যতের জন্য সচেতন করি ব্যবসায়িদেরকে।জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখেরের নেতৃত্বে একটি টিম, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক জনাব জি এম রহমান ফিলিপ সহ পুলিশ প্রশাসন।
বাজার তদারকিমূলক অভিযানে ধন্যবাদ জানান এলাকাবাসী এবং অসাধু ব্যবসায়ীদের হাত থেকেবাঁচানোর জন্য এমন অভিযান আমরা সব সময় আশা করি প্রশাসনের কাছে।