শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কুমিল্লার তিতাসে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৯ Time View

মোঃরবিউল আলম ,কুমিল্লাঃ কুমিল্লার তিতাসে নিখোঁজের ৪ দিন পর ছাফর আলী (৮৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ । আজ ১৪/০৯/২০২০ সোমবার দুপুরে উপজেলার ডাবুরভাঙ্গা গ্রামের একটি ঝোপ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

এলকাবাসী সুত্রে জানা গেছে গত শুক্রবার মাগরিব নামাজের পর ছাফর আলী তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন । এলাকায় মাইকিংসহ অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে ছাফর আলীর বড় ছেলে আব্দুল কাদির খোকন তিতাস থানায় একটি নিখোঁজ ডায়রি করেন এবং সোমবার সকালে মৃতের বড় ছেলে স্থানীয় লোকজন নিয়ে আবারও নিখোঁজ ছাফর আলীকে খুঁজতে বের হন । এক পর্যায়ে একই গ্রামের আবুল হোসেনের বাগান বাড়ির ঝোপে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ দেখতে পান । লাশটি দেখতে পেয়ে স্বজনরা তিতাস থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।

এ ব্যাপারে মুঠোফোনে নিহতের জৈষ্ঠ ছেলে আ: কাদির খোকনের মতামত জানতে চাইলে তিনি জানান বাবার মৃতদেহ দেখে আমি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি এবং আমি এখনই কিছু বলতে পারছি না তবে বিষয়টি সন্ধেহজনক।

তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটা হত্যা না অন্য কিছু তা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin