
নিজস্ব প্রতিবেদকঃ দিন ঘনিয়ে আসছে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । পৌরসভার নির্বাচনকে ঘিরে ভোটারদের আলোচনাতে রয়েছে সমাজসেবক, গরিবের বন্ধু মোঃ কামাল হোসেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
এছাড়া করোনা কালীন সময়ে সাধারণ মানুষকে বিভিন্ন সহযোগীতা, মাস্ক বিতরণ, গণসচেতনামুলকসহ অনেক সামাজিক কাজ করেন তিনি। কাউন্সিলর প্রার্থী বলেন, একবার সেবা করার সুযোগ দিন, আমি ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর হলে অবহেলিত ওয়ার্ডবাসীর সেবক হিসাবে এ ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো। সন্ত্রাস ও মাদক মুক্ত ওয়ার্ড গড়তে দলমত নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন তিনি। দীর্ঘ দিনের পুরাতন পৌরসভা এটি। এ পৌরসভার মধ্যে ১৫নং ওয়ার্ড অনেক দিক থেকে অবহেলিত। অনেক মানুষের বসবাস এ ওয়ার্ডে কিন্তু উন্নয়ন হয়নি তেমন। রাস্তা ঘাট কিছুটা সচল হলেও পানির লাইন ও ড্রেনেজ ব্যবস্থার রয়েছে যথেষ্ট অভাব। বিগত দিনে এ ওয়ার্ড থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নে কাজ করেছেন। তারপরও রয়ে গেছে অনেক কাজ। আর এ সব কাজ করার প্রত্যয় নিয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চান এ কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
এসময় ওয়ার্ডবাসীরা জানান, কামাল পরিচিত মুখ, এলাকায় তার অনেক সুনাম রয়েছে, আমরা কাউন্সিলর হিসাবে তাকে দেখতে চাই, তার বিকল্প নাই, এলাকাবাসীর সুখ দুঃখে প্রতিনিয়ত পাশে ছিলন এবং থাকবেন।