রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ Time View

কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরের কমলনগর উপজেলা হাজিরহাট বাজারে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন স্থান ঘুরে এসে মধ্য বাজারে শেষ হয়। পরে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মাহাবুব পালোয়ান। বক্তব্য কালে তিনি বলেন, দেশে এত উন্নয়ন বর্তমান সরকার করেছে তারপরেও সরকার বিরোধী আন্দোলনের নামে দেশে অরাজগতা সৃষ্টি করে। তিনি আরো বলেন সরকার পতনের নামে দেশে জ্বালাপোড়াও এবং ব্যবসায়ীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষের জন জীবন অশান্তিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান রাজন মেম্বার বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে চলতে পারে, ব্যবসা-বাণিজ্য করতে পারে, এবং কি প্রতিটা ইউনিয়নে পরিষদ এ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিবি চাল, রেশন কার্ড, জেলে কার্ড ও অনলাইন জন্ম নিবন্ধন থেকে শুরু করে সবকিছুই দিয়েছে তারপরেও সরকার বিরোধী আন্দোলন জনগণ মানবেন না।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন দেশে অরাজকতা সৃষ্টিকারী যেই হোক না কেন,কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin