
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে বৃষ্টিতে ভিজে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন-এর শপথ গ্রহণ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।
রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। এসময় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতা-কর্মী উল্লাসে ফেটে পড়েন।
উপস্থিত নেতৃবৃন্দ মিছিলে কমলনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
উপস্থিত ছিলেন:বিএনপি নেতৃবৃন্দ: মোহাম্মদ ফখরুল, হুমায়ুন কবির ও নাসির মাঝি।
সাবেক স্বেচ্ছাসেবক দল: কমলনগর উপজেলা নেতা ডা. আবু নুর সোহাগ, মোহাম্মদ আলতাব, আব্দুল্লাহ আল নোমান এবং মোঃ সোহেল রানা।
উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের, আহ্বায়ক, জামাল উদ্দিন আবগানী, সদস্য সচিব মোহাম্মদ রেদোয়ান হোসেন, যুগ্ম-আবায়ক আব্দুল মতিন, মোঃ রাশেদ।উপজেলা যুবদলের সদস্য রকি মেম্বার, মোহাম্মদ মনজুর ও মোহাম্মদ রাকিব।
উপজেলা ছাত্রদলের মোহাম্মদ আক্তার মাহমুদ, বাচ্চু মোল্লা, জীবন গাজী ও মোহাম্মদ শাকিল। ইউনিয়ন ছাত্রদলের, দিদার হোসেন হৃদয়, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ রাসেল। ইউনিয়ন মৎস্যজীবী দলের আব্দুল মতিন, ইকবাল বেপারী, মোহাম্মদ মুরাদ, আবুল খায়ের, মোহাম্মদ হাসানাত, দিদার, আব্বাস ভূঁইয়া ও লোকমান মাঝি।
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এলাকার উন্নয়নের লক্ষ্যে বীথিকা বিনতে হোসাইনকে সংসদ সদস্য হিসেবে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তারা তাদের বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড এবং দেশনায়ক তারেক রহমান-এর (তারেক জিয়া) প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, যোগ্য নেতৃত্বে কমলনগর আগামীতে একটি মডেল উপজেলায় রূপান্তর হবে। সমাবেশ শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উৎসব উদযাপন করা হয়।