রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ Time View

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : কমলনগরে শিক্ষকদের সম্মানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাতব্বরনগর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায়,   কমলনগর শাখার সহ-সভাপতি ও পাটারিরহাট মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে  অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা জনাব এ আর হাফিজ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার উপদেষ্টা মাওলানা হুমায়ুন কবির, ডা: উদ্দিন মাহমুদ, কমলনগর শাখার সাধারণ সম্পাদক চর বসু SESDP মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজান মানিক,মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, শিক্ষক নেতা কামরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন একজন শিক্ষক পারেন একটি আদর্শ সমাজ উপহার দিতে তাই আমরা সকলেই বিদ্যালয়ে আমাদের কোমলমতি সন্তানদেরকে যথাযথ পাঠদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষাও দিয়ে যাব তাহলে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে।

বক্তাগনের আলোচনা শেষে বিশেষ দোয়া ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin