শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন (কিরন) ডিবির হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীর ইউনিয়নের খায়ের হাট বাজারের ব্যবসার নামে বিভিন্ন লোকের স্বাক্ষর জাল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন কিরনকে আটক করেন ডিবি পুলিশ।

২৯শে মে বৃহস্পতিবার দুপুর ১টার সময় লক্ষ্মীপুর কোট এরিয়ার বাহিরে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় আটক করে ডিবি পুলিশে।

জানা যায়, এই মোশাররফ হোসেন (কিরন) এর প্রতারনার শিকার বেশ কিছু অসহায় নারি-পুরুষ এবং ব্যবসায়ী তার মধ্যে হাজিরহাট বাজারের আলতাফ হোসেন রাইস এজেন্সি এর ব্যবসায়ী আক্তার হোসেন ও একই বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন। প্রতারক চক্রের মুলহোতা মোশাররফ হোসেন কিরন (২৬), ৬নং পাটোয়ারীরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জংশুদ্দীন হাজী বাড়ির মৃত শফিক উল্যার বড় ছেলে।

ভুক্তভোগী আক্তার হোসেন বলেন,সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অনেক টাকা দাবি করে। বাঁচার তাগিদে তার মিথ্যা মামলার বিরুদ্ধে, আমিও পালটা মামলা করি। সে মামলাতেই সে গ্রেফতার হয়ে জেলে গিয়েছে। এই প্রতারক চক্রটি অনেক মানুষকে সর্ব শান্ত করেছে, আমি তার শাস্তি চাই। একই অভিযোগ করেন আব্বাস উদ্দিন বলেন, কিরণ যে একজন প্রতারক এটা ভাবতে পারিনি। আমি তাঁকে অনেক বিশ্বাস করে গাড়ি ভাড়া দিয়েছিলাম। আমার মাসিক ভাড়াতো দেইনায় উল্টো আমার গাড়িটাই বিক্রি করে পেলেছে। সেটা নিয়ে এলাকায় সালিশ ডাকলে সে আমার নিকট ০৬লক্ষ টাকা পাবে বলে মিথ্যা মামলা দিয়ে আমাকে অনেক হয়রানি করেছে। নিরাপত্তার তাগিদে আমিও তার বিরুদ্ধে মামলা করি।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মোশাররফ হোসেন (কিরন) ব্যবসায়ীক লেবাস লাগিয়ে খায়েরহাট বাজারে একটি প্রতারক চক্র তৈরি করেছেন। তার সাথে বেশ কিছু লেবাসধারী প্রতারক চক্র রয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন (কিরন) এর গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই ডিবি গ্রেফতার করে থানায় হস্তান্তর করলে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin