শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে নিজের অপরাধ ধাপা-চাপা দিতে সাংবাদিক আব্বাস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা : সুষ্ঠু তদন্তের দাবি জেলার সাংবাদিক মহলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৭ Time View

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কমলনগরে নিজের অপরাধ ধাপা-চাপা দিতে স্থানীয় সাংবাদিক দৈনিক দর্পণ২৪.নেট এর সম্পাদক ও প্রকাশক, উপজেলা প্রেস ক্লাব এর অর্থ বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে পেটে ছুরি ডুকিয়ে হত্যার হুমকি দিয়ে, নিজের অপরাধ ধাপা-চাপা দিতে উল্টো বিজ্ঞ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন হেলাল পলোয়ান।

হেলাল পলোয়ান ৫নং চর ফলকন ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের পলোয়ান বাড়ির শাহজাহানের তৃতীয় ছেলে। সে সর্বশেষ তৃতীয়/ চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া-লেখা করেছে বলে জানযায়। সে পেশায় একজন রাজমিস্ত্রির হেলপার।

গোপন সূত্রে জানা যায়, সাধারন মানুষকে বিভিন্ন অপ-কৌশলে জিম্মি করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, চাঁদাবাজি, রাতের অন্ধকারে মাছবাহী গাড়ি আটক করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেন। এছাড়াও সে বিভিন্ন অপরাধের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন বলে জানযায়। হেলালের মামলা – হামলার ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারে না।

এ ব্যাপারে সদ্য মামলার বাদী পাটোয়ারীরহাট ইউনিয়নের আহবায়ক বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, শীর্ষ সন্ত্রাসী হেলাল দীর্ঘদিন যাবত মাছ ঘাটে চাঁদাবাজি, মাছবাহী গাড়ি আটক করে চাঁদাবাজি, ভাড়ায় চালিত মোটর সাইকেল থেকে চাঁদা উত্তোলন ও সরকারি খাস জমিন দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। এই অপকর্মের বিষয় আমি প্রতিবাদ করলে, সে ক্ষিপ্ত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে ও আমার মেয়ের জামাই কামরুল হোসেনকে গুরুতর যখন করে। এ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি এখনো চলমান রয়েছে।

বিশেষ সুত্রে জানা যায়, কমলনগর থানার একটি রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে হেলাল পলোয়ান নামীয় ঐ অশিক্ষিত, মূর্খ সন্ত্রাসী তার সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সে যে কোন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলেও দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

এই ব্যাপারে ভুক্তভোগী আব্বাস উদ্দিন বলেন, গত ২৯ মে (বৃহষ্পতিবার) আছরবাদ আমাকে ধারালো ছুরি দেখিয়ে বলে, তোর পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে মেরে ফেলবো কেউ কিছু করতে পারবেনা হুমকি দিয়েই দ্রুত মটর সাইকেলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য ৩০শে মে (শুক্রবার) সন্ধ্যায় কমলনগর থানায় একটি সাধারণ ডায়রি করি। যাহার ডায়রি নং – ১২৬৩। পরে আমি জানতে পারি, ০২ই জুন বিজ্ঞ আদালতে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করছে হেলাল পলোয়ান। যাহার নং – সি আর ৪২৫/২৫। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মফাস্বল সাংবাদিক ফোরামসহ জেলার সকল সাংবাদিক মহল। পাশাপাশি এ মামলার সুষ্ঠু তদন্তের জোরালো দাবি করছেন জেলার সকল সাংবাদিক মহল।

এই মামলার বিষয়ে নিশ্চিত করে সিনিয়র এডভোকেট মিজানুর রহমান বলেন, মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বরাবরে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin