শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ওয়ার্ডবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য-মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৭ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের সন্তান মোঃআবুল কালাম আজাদ। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবেসে গত নির্বাচনে ১নং ওয়াডে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে ২নং মদাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ আবুল কালাম আজাদ। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

তিনি বলেন, “আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে এবং মানবহিতৈষী কর্মকান্ডগুলো চালিয়ে যাওয়ার নিমিত্তে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে গত ইউপি নির্বাচনেও তিনি ওই ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই সাথে বিপুল ভোটে জয়ী হয়েছেন। একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ডসহ, মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এবং মন্দিরে আর্থসামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

ওই ওয়ার্ডের অনেকেই জানান, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় আবুল কালাম আজাদ দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা পুনরায় মোঃ আবুল কালাম আজাদকেই চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin