
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে এই ১ম আনুষ্ঠানিক ভাবে “দৈনিক আমাদের ফুলপুর” নামিয় একটি অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্ভোধন হয়েছে।
২রা জানুয়ারী রোজ রবিবার বিকালে ফুলপুর প্রেসক্লাবে আলোচনা সহ কোরআন তেলাওয়াতের পর কেক কেটে এ পত্রিকার শুভযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওই অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবি জনাব এডভোকেট আবু বক্কর সিদ্দিক (বাবুল খান)!
হংকং প্রবাসী সোশ্যাল এক্টিভিস্ট সাজেদ সিফাত এর সম্পাদনায় নিউজ পোর্টালটি সাংবাদিক সেলিম রানা নির্বাহী সম্পাদক ও তপু রায়হান রাব্বি বার্তা সম্পাদক হিসেবে এক ঝাঁক নবীন প্রবীণ সংবাদকর্মী সমন্বয়ে যাত্রা শুরু করেছে বলে বক্তারা জানান।
এছাড়াও উপস্হিত ছিলেন উক্ত অনলাইন নিউজ পোর্টালের অন্যান্ন সম্পাদক মন্ডলী সহ ফুলপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ।