শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এ হাসি যেন বিজয়ের হাসি…..বানারীপাড়ায় নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা জনপ্রিয়তার শীর্ষে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৮১ Time View

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা এগিয়ে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। মহামারী করোনায় স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ক্ষন নির্ধারন হওয়ায় জনসাধারন ও প্রার্থীদের মাঝে দেখা গেছে উৎসাহ আর উদ্দীপনা। ১ম ধাপে বানারীপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে ৫ নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হলে ও অমিমাংশিত রয়ে যায় তিনটি ইউনিয়ন পরিষদ। তারমধ্যে গত ২১ জুন ১ম ধাপেই ২ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বাইশারী ইউনিয়ন পরিষদ ও ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদে নৌকার প্রতীক প্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। সর্বশেষ অমিমাংশিত রয়ে যায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর আসন্ন ২য় ধাপের নির্বাচনে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা। বিভিন্ন কারনে রয়েছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মতানৈক্য। তার পরও মুজিব আদর্শ প্রান কখন ও নৌকার বিরুদ্ধে যেতে পারে না তারই প্রমান বহন করবে নির্বাচনে এই নেতার বিজয়ের হাসিতে।

সৈয়দকাঠি ইউনিয়নে আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক সহ ১১ জন নেতা কর্মীর একটাই দাবী ছিল নৌকার মাঝি যেন এই ১১ জনের মধ্যেই দেয়া হয়। তাদের রেজুলেশনে স্পষ্ট ভাবে দেখা যায় তাদের ঐ ১১ নেতা কর্মীদের যে কেউকে নৌকার প্রতিক দিয়ে নির্বাচন করার সুযোগ দিলে সবাই তা মেনে একই পতাকা তলে থেকে নৌকার হয়ে কাজ করবেন। তাদের চাওয়া পাওয়ায় পরিনত হয় বীর মুুুুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাকে নৌকা প্রতীক দিয়ে প্রার্থী করার মধ্য দিয়ে।

আসন্ন ইউপি নির্বাচনের ২ম ধাপে বানারীপাড়া সৈয়দকাঠী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে বীর মক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। সাবেক এ চেয়ারম্যান আওয়ামীলীগের দূর্দিনে সর্বদা দলের পাশে থেকে জনগনের প্রিয়তার পাত্র হয়ে উঠেছেন। বাস্তবতায় নির্বাচনী মাঠে বীর মক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধার বিকল্প নেই এমনটাই দাবী ইউনিয়নের ভোটারদের। তার জনসমর্থন এতোটাই যে সৈয়দকাঠি ইউনিয়নের সর্বত্র তারই জয়ধ্বনী। বীর মক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা বিগত করোনা কালীন সময়ে অসহায় মানুষদের পাশে থেকেছেন।

নির্বাচন প্রসংগে নৌকার প্রার্থী বীর মক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা বলেন ইউপি নির্বাচনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে প্রতিটা দিন অতিবাহিত করতে হচ্ছে। আমি আমার দলের নেতাদের দিক নির্দেশনায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা কবরো। আমার দলের নেতা কর্মীদের সাথে নিয়ে আসন্ন নির্বাচনী মাঠে নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরবো। সৈয়দকাঠিবাসী যাকে ভোট দিবে, যার গ্রহনযোগ্যতা বেশি থাকবে সেই-ই জনগনের ভোট নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে। আমি সৈয়দকাঠিবাসীর সেবা করতে এসেছি। সর্বদা জনগনের পাশে থাকব নির্বাচিত হই কিংবা না হই। তবে আমার বিশ্বাস আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে জনগন আমাকে ভোট দিবে আর যতোই ষড়যন্ত্র হোক না কেন আমি জনগনের ভোটেই নির্বাচিত হয়ে জনসাধারনের খেদমত করবো এবং সাধারন জনগনের পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin