সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ইডব্লিউইউ’র অ্যাগ্রিকালচারাল ব্র্যান্ডিং প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন বিইউপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ১০০৬ Time View

কৃষিজাত পণ্যের শিল্পায়ন নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব আয়োজিত কৃষিভিত্তিক ব্র্যান্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর দল ‘স্ট্রেঞ্জার টিমস’।

প্রথম রানার্স আপ হিসেবে নির্বাচিত হয় একই বিশ্ববদ্যালয় থেকে ‘বিজনেস ওয়ান ও ওয়ান’, এবং দ্বিতীয় রানার্স আপ হিসেবে নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ‘টিম ডিআইওয়াই’। তিন শ্রেণিতে বিজয়ী দলগুলোকে সর্বমোট ৫০,০০০/-টাকা পুরস্কৃত করা হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাটিতে দেশের ৩৯টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৩২৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মোট ৩টি ধাপে সম্পন্ন হয়েছে, যেখানে প্রথম এবং দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী দলগুলো ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে। প্রতিযগিতাটির ফাইনালে উত্তীর্ণ ৮টি দল নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে একটি নতুন ব্র্যান্ড উপস্থাপন করেছে। মাসব্যাপী চলতে থাকা অনলাইন ভিত্তিক এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাটির পরিসমাপ্তি ঘটে ৫ই সেপ্টেম্বর।

এতে বিচারক হিসেবে ছিলেন, আরলা ফুডস এর বিপণন বিভাগের প্রধান- গালিব বিন মোহাম্মদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড)- কাজী মহিউদ্দিন, এবং ছিলেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও- মির্জা মুহাম্মদ ইলিউশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin