শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আসছে শিহাব মন্ডল পরিচালিত নাটক “বিয়ে করবো তোমাকেই”

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৭ Time View

বিনোদন রিপোর্ট : আসছে গুনী ও মেধাবী নির্মাতা শিহাব মন্ডল পরিচালিত একক নাটক ‘বিয়ে করবো তোমাকেই’।

ভালোবাসা, পরিবার আর নাটকীয় টানাপোড়েন—এই তিনের মিশেলে নির্মিত হয়েছে নাটকটি।

ঢাকার ব্যস্ত নগরজীবন থেকে শুরু করে কক্সবাজারের সমুদ্রসৈকতের মনোরম দৃশ্য—দুটি ভিন্ন আবহে চিত্রায়িত এই নাটকটি দর্শকদের জন্য ভিজ্যুয়াল ও আবেগের দিক থেকে আলাদা অভিজ্ঞতা দিতে যাচ্ছে এমনটাই জানিয়েছে পরিচালক শিহাব মন্ডল।

ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম E Tube Entertainment-এ আগামীকাল বুধবার নাটকটি প্রকাশিত হবে। এবং চমৎকার গল্পের এই নাটকটি প্রযোজনা করেছেন শিহাব মন্ডল।

অভিনয়ে দেখা যাবে, ইফতেখার ইফতি, তাসনুবা নিঝুম, মাসুম বাসার, মিলি বাসার, ইমরান আজান, কাজী রাজু ও জোনাক নাজ সহ একঝাঁক অভিনয় শিল্পী।

ক্যামেরার পেছনে ছিলেন সিরাজ খান, যিনি লোকেশনগুলোকে তুলে ধরেছেন নান্দনিকভাবে।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এটি মূলত একটি রোমান্টিক ড্রামা, যেখানে ভালোবাসা আর পারিবারিক সিদ্ধান্তের দ্বন্দ্ব ফুটে উঠেছে। গল্পে দেখা যায়, নায়িকার পরিবার তার বিয়ে ঠিক করে বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলের সঙ্গে। কিন্তু নিজের পছন্দের বাইরে এই বিয়েতে রাজি নয় নায়িকা।

একসময় সে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে সব বাধা উপেক্ষা করে পালিয়ে যায়। তাদের গন্তব্য কক্সবাজার -স্বপ্ন আর স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা এক জায়গা।

কিন্তু গল্প সেখানেই থেমে থাকে না। পরিবারের উদ্বেগ, সামাজিক চাপ এবং আইনি জটিলতার মধ্যে পড়ে তারা, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এরপর কী হয়? ভালোবাসা কি জয়ী হয়, নাকি পরিবার ও সমাজের সিদ্ধান্তই শেষ কথা হয়ে দাঁড়ায়—এই প্রশ্নগুলোর উত্তর মিলবে নাটকের শেষাংশে।

নির্মাতা শিহাব মন্ডল আশা করছেন, তরুণ প্রজন্মের আবেগ, ভালোবাসার সাহস এবং পরিবারের সঙ্গে সম্পর্কের জটিল বাস্তবতা—সবকিছু মিলিয়ে ‘বিয়ে করবো তোমাকেই’ দর্শকদের মনে দাগ কাটবে। রোমান্সের সঙ্গে বাস্তবতার মিশেল এই নাটকটি বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাকও জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin