শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আশুলিয়ায় ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬৫১ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধিঃ শিল্প অঞ্চল আশুলিয়ায় ছয় শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। অভিযানে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।

এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় মোটা অংকের অর্থের বিনিময়ে প্রতিটি বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। খবর পেয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে পাঁচটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা দুই কিলোমিটার ব্যাপী গ্যাস সরবরাহের কয়েক শতাধিক পাইপ জব্দ করে। পরে ব্যবহৃত রাইজার খুলে নিয়ে লাইনগুলো সিলগালা করে দেওয়া হয়। অবৈধ গ্যাসের পাইপ গুলো ছিলো অত্যন্ত নিম্ন মানের। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলো স্থানীয়রা। এসময় ছয় শতাধিক পরিবারের মাঝে দেয়া এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আমিনুল ইসলাম, ঠিকাদার মো. মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্যও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin