শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত সংসদ সদস্য’কে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৬৭ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুরঃ নবনির্বাচিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য’কে পৌর আ’লীগসহ বিভিন্ন সংঘটন সংবর্ধনা জানিয়েছেন। বুধবার (২৩ জুন) দুপুরে রায়পুরের আ’লীগের আহবায়ক কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ’র কার্যালয়ে এসংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা পৌর আ’লীগের উদ্যোগে আলোচনাসভা ও কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার (২২জুন) সদর আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর ও রায়পুরের মেয়র, রায়পুর ও সদরের উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতি ও রায়পুরের আ’লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সংবর্ধনা দিয়েছেন।

পৃথক তিন অনুষ্ঠানে পৌর আ’লীগের আহবায়ক কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরি নয়ন, রায়পুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইসমাইল খোকন, সাংগঠনিক সম্পাদক কাজি নাজমুল কাদের গুলজার, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান,কবি মুজদুবা আল মাহমুদ, পৌর আ’লীগের যুগ্নআহবায়ক আইনুল কবির মনির, রায়পুর কামিল মাদরাসার অধ্যক্ষ আনম নিজাম উদ্দিন ও হায়দরগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ আবদুল আজিজ মজুমদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি নেতা জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষানুরাগী সাইদুল বককিন ভুঁইয়াসহ অনেকেই।

উল্লেখ্য-সোমবার (২১ জুন) লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে উপ-নির্বাচনে ১৩৬ কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এতে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ২২ হাজার ৫শ’ ৪৭ ভোট পেয়ে নিরবে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ ফায়েজ উল্যা শিপন লাঙ্গল পান ১৮শ’ ৮৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin