
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর পৌর আমুয়াকান্দা রিটেইলার গ্রুপের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আমুয়াকান্দা রিটেইলার গ্রুপের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি, ফুলপুর পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তাসনোভা নাছরিন নিশু, ফুলপুর প্রেসক্লাবের সদস্য বাহার, সুজন সহ অত্র গ্রুপের সকলেই।
১১ সদস্য বিশিষ্ট এই গ্রুপটি ১ বছর আগে জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আমিনুল ইসলাম ফকির সাধারণ সম্পাদক বানিয়ে কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার তথ্য বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন।