সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

আমিতো কোনো অন্যায় করিনি : কারাগার থেকে সাংবাদিক আওলাদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৮ Time View

বিশেষ প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কারাবন্দি সাংবাদিক আওলাদ হোসেন আজাদ কারাগার থেকেই কান্নাভেজা কণ্ঠে নিজের নির্দোষতার কথা জানিয়েছেন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৩৩ মিনিটে নীলফামারী কারাগার থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে ফোন করে তিনি বলেন, “আমিতো কোনো অন্যায় করিনি। কেনো আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র! সাংবাদিকতার বাইরে আমার কোনো পরিচয় নেই।”

আওলাদ আজাদ আরও বলেন, “এক সময় আমি ছাত্র রাজনীতি করতাম, সত্যি। তবে সাংবাদিকতায় সক্রিয় থাকার কারণে সেই পদও আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছি। তারপরও কেনো পুরোনো ঘটনা টেনে আমাকে হয়রানি করা হচ্ছে?”

তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন।

পুলিশের গাড়িতে হামলার অভিযোগের মামলায় তাকে আসামি করা হয়। গত ১২ মে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে অন্যান্য সাংবাদিকদের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আওলাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin