রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না: সেলিনা ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেছেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। কেউ কাউকে হুমকি মনে করার কিছুই নেই। আমরা সবাই জনগণের জন্য কাজ করতে এসেছি। দেশ ও সমাজের জন্য উন্নয়ন করতে। কিভাবে দেশকে উন্নত করা যায়।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমি আমার প্রার্থিতা ফিরে পাই। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা সব সময় আমার সঙ্গে আছে। (আজ) জেলার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমার প্রতীক ঈগল বরাদ্দ দেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। জনগণের জনপ্রিয়তা যাচাই-বাছাই করে তোমরা ভোটের মাধ্যমে বিজয় হয়ে আসবে। এটা ওনার অনেক বড় মহৎ। তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন এটাই তার বড় প্রমাণ। ওনার এ গুলোর কারণেই আমার নির্বাচন করা।

জনগণের জন্য আমার প্রতিশ্রুতির শেষ নেই। জনগণের জন্য তো আমাদের নির্বাচনে আসা। শতভাগ আশা করছি এ নির্বাচনে আমাদের বিজয় হবে। এ রায়পুর আসনের প্রতিটি গ্রাম আমার চিনা আছে। এ আসন থেকে আমার স্বামী কাজী শহিদুল ইসলাম পাপুল নির্বাচন করছে। তখন আমি সকল ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে গেছি। আমার স্বামীর পক্ষে কাজ করছি। এখনও এখানকার জনগণ আমাকে ফোন করে।

এ দিন বিকেলে সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম তার প্রতীক ঈগল বরাদ্দ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin