শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আমরা পুলিশের সংষ্কার চাই,আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে…… মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২০৮ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারেবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেব। তবে তার আগেও আমরা পুলিশের সংষ্কার চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ বছর পুলিশ আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আমাদের একটাই অপরাধ ছিল বিএনপি করা, আমাদের ছেলেদের দাবড়িয়ে নিয়ে বেরিয়েছে এ পুলিশ। তাই ভবিষ্যতে এমনটি যেন আর না হয়, তাই পুলিশের সংস্কারের কথা বলছি আমরা।
আমরা এমন রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে স্বাধীনভাবে কাজ করবে বিচার বিভাগ ও প্রশাসন। এছাড়াও আমার নির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে অপরাধীরা যে দলেরই হোক, কোন প্রকার অন্যায় করলে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে।

হিন্দু ও মুসলমান সম্প্রদায় নিয়ে মির্জা আলমগীর বলেন, ১৯৪৭ সালে হিন্দু মুসলমান ভাগ করার জন্য ধর্মীয় গোলযোগ তৈরী করা হয়েছিল। আমাদের এখানেও সে পরিকল্পনা করছে পলাতক হাসিনা। ধর্ম নষ্টের তকমা লাগিয়ে গোলমাল লাগিয়ে দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরী করার চেষ্টা করছে পলাতক হাসিনা ও তার দলের লোকেরা।

সনাতন ধর্মাবলম্বীদের তিনি বলেন, সনাতন ধর্ময়ীয় লোকেরা আওয়ামীলীগের কাছে একদিনের পাগড়ির মত। তারা শুধূ ভোটের দিনই সনাতনীদের ব্যবহার করে আর সংখ্যালঘু তকমা লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলে তাদের কাজে লাগাতো। তবে অমরা বলতে চাই, আমরা সবাই যার যার মত রাজনিতি করতে পারি, কিন্তু ক্ষমতায় গেলে আমরা কেনো বিভাজন তৈরী করবোনা।

‘ওরা হিন্দু না মুসলান, ওই জিজ্ঞেসে কোন জন’ কবিতার দুটি লাইন আবৃতি করে তিনি বলেন, আমরা আমাদের স্বার্থেই হিন্দু মুসলমানকে ভাগ করেছি। অন্য ধর্ম গুলির ক্ষেত্রেও তাই। বচরের পর বছর আমরা এক সাথেই রয়েছি তবুও রাজনৈতিক স্বার্থে আমরা নিজেরাই এদের ভাগ করছি। কেউ নৌকা, কেউ ধানের শিষ।
সবশেষে মির্জা আলমগীর বলেন,আমরা ধর্মীয় হানাহানি চাইনা, মিথ্যা মামলা চাইনা। আমার ছাত্ররা পড়ার ভালো পরিবেশ চায়, কৃষকরা কৃষির ন্যায্যমূল্য চায়, কোন হানাহানি চায়না। আমরা সে ব্যবস্থই করবো। তাই আমরা অতিদ্রুত একটা জনগণের সরকারের দাবিতে নির্বাচন চাইছি । এসময় তিনি সকল ধর্মের লোকেদের এক হয়ে কাজ করে দেশটাকে গড়ার আহবান জানান ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin