শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৬ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- আনন্দ টিভি’র স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্বাস উল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বন্দর নগরী বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোলে অনুষ্ঠানের আয়োজন করেন বেনাপোল আনন্দ টিভি পরিবার।

আনন্দ টিভি’র বেনাপোল প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ আইয়ুব হোসেন পক্ষীর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত বেনাপোলের সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হোসেন রাসেল, আইন বিষয়ক সম্পাদক শেখ মইনুদ্দিন, কাস্টমস বিষয়ক সম্পাদক মোঃ রানা আহমেদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খসরুনোমান সংগ্রাম,কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল-মামুন, কার্য নির্বাহি সদস্য মো. ফরহাদ বিশ্বাস। সদস্য মোঃ কামাল হোসেন ও সংগ্রাম হোসেন বাবু, উপজেলা ও বেনাপোলের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকা ও অনলাইনের সাংবাদিকবৃন্দ, রেল স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ৷

দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বেনাপোল রেলস্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাঈদ আহম্মেদ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin