শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাইয়ে অবাধে চলছে মাঠের পানি আটকিয়ে অবৈধ জাল দিয়ে মাছ নিধন,মৎস অফিসারের নিরব ভূমিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৭৫৯ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর জেলার আত্রাই উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী স্লুইচগেট সহ উপজেলার বিভিন্ন জায়গায় বর্ষার পানিয়ে আটকিয়ে অবৈধ জাল মাছ নিধন করছে সরকার দলীয় শ্রমিকলীগ নামকধারী হাইব্রিডের লীগের নেতাকর্মীরা।

এতে একদিকে বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস জীবিরা অপর দিকে মাঠের পানি আটকিয়ে রেখে তারা তাদের খেয়াল খুশি মতো পানি ছাড়ায় সময় মতো ফসল ফলাতে না পাড়ার প্রচণ্ড ক্ষতির মুখে পড়ছে উপজেলার কৃষকরা।

বিষয়টি নিয়ে নানা মহলে দেখা দিয়েছে ক্ষোড় ও বিভিন্ন প্রতিক্রিয়া।এলাকার সাধারণ মানুষরা বলছে, তাদের মুখের উপর কথা বলার মতো কেউ নেই।তারা তাদের স্বার্থে উদ্ধারের জন্য জন্য শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে সাবেক এমপি ইসরাফিল আলমের শাসন আমল কাল থেকেই।

যদিও ইসরাফিল আলমের বিদায় ঘটেছে।তবে কিন্ত বিদায় ঘটেনি উনার নিজ হাতে গড়ে তোলা শ্রমিকলীগ নামধারী দখলবাজ নৈরাজ্যদের।তারা এখনো ক্ষমতার অপব্যবহার করে ও ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে মসজিদ মাদ্রাসার জায়গা জমি দখলবাজি করা সহ বিভিন্ন অপকর্মের সাথে খুব নিবিড় ভাবে জড়িত।

শ্রমিকলীগ নামধারী হাইব্রিড লীগের সমন্ধে একজন আ.লীগ নেতা বলেন,আসলে কি আর বলবো? আমরা নিজেরা ও এখন তাদের জ্বালায় অতিষ্ঠ, তাদের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি দেখতে দেখতে আমরা আজ বড় বেশি অতিষ্ঠ।তারা মসজিদ মাদ্রাসা সহ কোন ধর্মীয় প্রতিষ্ঠান কে তোয়াক্কা করেনা তাদের শুধু চাই চাই।

আসলে এদের বিচার করবে কে? যার বিচার করার ক্ষমতা ছিলো সে নিজেই তো এদের সৃষ্টি করে রেখে গিয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন প্রকৃত দল প্রেমী ও বঙ্গবন্ধুর সৈনিকরা এগুলো করেনা।যারা করে তারা দলে অনুপ্রবেশকারী দখলবাজ হাইব্রিড।

পরিশেষে আমি এলাকাবাসীর পক্ষ থেকে নতুন নেতার কাছে দাবি রেখে বলছি,আপনি এদের নিয়ন্ত্রণ করুণ নয়তো এরা দলের ১২ টা বাজিয়ে ছাড়বে।এদের কারনের আমাদের দলের যত সব বদনাম আর এদের কারনের আমাদের বিভিন্ন জায়গায় হতে হয় অপমান।

মাছ নিধনের বিষয় নিয়ে উপজেলা মৎস অফিসারের সাথে কথা বলা হলে উনি বিভিন্ন টালবাহা করে সময় পার করে দিচ্ছেন।আর শুনিয়ে যাচ্ছে আশার-বানী মাঝখান দিয়ে মাছ নিধন ঠিকিই চলছে উনার রহস্য জনক নিরব ভূমিকার কারনে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin