শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাই দারোয়ান সবুজের কাছে জিম্মি শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তি চায় এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫২০ Time View

মোঃ সোহেল রানা,জেলা (নওগাঁ) প্রতিনিধি: আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে অবস্থিত শ্রীধরগুড় নই দাখিল মাদ্রাসা দুর্নীতির এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম এর স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি হারাতে বসেছে তার ঐতিহ্য। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই শফিকুল ইসলাম ইচ্ছামত অবৈধ কাজ করে যাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসায় দানকৃত তিনটি পুকুর ও ফসলি জমি থেকে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আসে। কিন্তু সেই টাকাগুলো ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলামের পকেটে যায়।

শুধু তাই নয় তথ্য নিয়ে জানা যায় সরকারি অনুদানের টাকা ও সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাৎ করেন। মাদ্রাসাটিতে মোহাম্মদ আব্দুল হাকিম সবুজ নামের এক যুবককে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলে জানা যায়, যোগদান করার পর থেকে নিরাপত্তা কর্মী সবুজ তার দায়িত্ব পালন না করে ইচ্ছামতো চলাফেরা করে আসছে। তার ডিউটি প্রতিষ্ঠানটির গেট এ হলেও সে নিয়মিত কম্পিউটার রুমে বসে থাকে।

বিষয়টি নিয়ে এলাকাবাসী ম্যানেজিং কমিটির শরণাপন্ন হলে কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন সহ কমিটির সদস্যবৃন্দ ভারপ্রাপ্ত সুপার কে বিষয়টি জানায়। কিন্তু ভারপ্রাপ্ত সুপার শফিকুল ইসলাম কোন গুরুত্ব দেন না। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ম্যানেজিং কমিটি রেজুলেশন পূর্বক মিটিং ডাকে। সেখানেও নিরাপত্তা কর্মী সবুজ ও ভারপ্রাপ্ত সুপার সবার সাথে বাজে আচরণ করে। এবং সবুজ বলতে থাকে আমার যা ইচ্ছা করব কারো ক্ষমতা থাকলে কিছু করেন। তারপর তো সুপারের নীরবতা প্রশ্নের জন্ম দেয়। নিরুপায় হয়ে ম্যানেজিং কমিটি সাবেক এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল মহোদয়ের শরণাপন্ন হন। তাতেও বেপরোয়া সবুজ কে তার ডিউটিতে আনা সম্ভব হয়না। ম্যানেজিং কমিটি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করলে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপার মোঃ শফিকুল ইসলাম, নিরাপত্তা কর্মী সবুজ এবং সভাপতিকে তলব করেন।সেই সাথে সবুজকে নিয়ম তান্ত্রিক ভাবে দায়িত্ব পালন করতে বলেন।

তাতেও কোন কাজ হয় না। বরং মাদকাসক্ত নিরাপত্তা কর্মী সবুজ সভাপতি কে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে থাকে। এবং জোর গলায় বলতে থাকে, কেউ আমার কিছুই ছিঁড়তে পারবে না। সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য গেলে তাকেও বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে। এলাকাবাসীর দাবি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীর আচরণ যদি এমন হয় তাহলে প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের পাঠাবো কিনা ভাবতে হবে।ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর আকুল আবেদন প্রশাসনের হস্তক্ষেপে নিরাপত্তা কর্মী (দারোয়ান) সবুজ যেন তার অর্পিত দায়িত্ব পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin