শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অসুস্থ এমরান সোনারকে হাসপাতালে দেখতে এমপি এনামুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৭২৭ Time View

এম এস সেলিম রেজা রাজশাহী ; ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন যাবত রাজধানীর গ্রীন লাইফ হসপিটালে ভর্তি আছেন এমরান সোনার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য,সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (রাবি), সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া হল ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার মো. এমরান সোনার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন। শুক্রবার (০৯ অক্টোবর) নাটোরের এই কৃতি সন্তানের চিকিৎসার খোঁজখবর ও তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় তিনি তাঁর শরীরের সার্বিক অবস্থার খবর নেন।অনেকটা সময় তিনি এমরান সোনারের সঙ্গে হাসপাতালে অতিবাহিত করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জনাব এস.এম কামাল সার্বক্ষণিক এমরান সোনারের খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর গ্রীন লাইফ হাসপাতলে এমরান সোনারকে দেখতে আসেন।

এদিকে এমরানের আশু রোগমুক্তি কামনা ও তাঁর দ্রুত সুস্থতার জন্য তাঁর জন্মস্থান নিজ জেলা নাটোরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পরে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন মসজিদে বিতরণ করা হয় তবারক। ক্লিনইমেজধারী এই নেতার আশু রোগমুক্তির জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ খুলে দোয়া করেন। এই উদার মনের মানুষের দ্রুত রোগমুক্তির জন্য গর্ভধারিনী মা সহ পাড়া-প্রতিবেশীরা (নানি-খালা) আল্লাহর কাছে নামাজের মাধ্যমে দুই হাত তুলে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin