শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করতে চান রাহেলা নাবিলা তোরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১০ Time View

বিনোদন ডেস্কঃ টেলিভিশন মিডিয়ায় নতুন মুখ রাহেলা নাবিলা তোরা। অভিনয় করে শোবিজ অঙ্গনে নতুন ক্যারিয়ার শুরু করতে চান। ছোট বেলা থেকে নাচ শেখার ইচ্ছে এরপর ধীরে ধীরে মিডিয়া কাজ করা। সে লক্ষ্য কাজ শুরু করেন। ছোট পর্দা থেকে বড় পরিসরে যাওয়া ইচ্ছে রয়েছে।

পড়াশুনার পাশাপাশি বিভিন্ন জায়গায় মডেলিং করছেন। মডেলিং ছাড়াও কিছু ধারাবাহিক নাটকেও কাজ শুরু করেন। সবসময় মান সম্মত কাজ করতে চান। নিজস্ব মেধা, বুদ্ধি দিয়ে সুস্থ্যধারার কাজ করতে চান।

রাহেলা নাবিলা তোরা ছোটবেলা থেকেই “বুলবুল ললিতকলা একাডেমি” তে নাচ শিখতেন।তার নৃত্য গুরু ছিলেন অনিক বসু ।নাচের প্রতি ভালোবাসা নিয়েই বিভিন্ন প্রোগ্রাম করতেন এবং এটিএন বাংলা তে একক নৃত্য ও দলীয় নৃত্য করতেন। এটিএন বাংলার আয়োজিত “সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন” ১২ টি দেশের ৫৫ হাজার প্রতিযোগির মধ্যে তোরা বাংলাদেশ থেকে টপ ১০ এ ছিলেন।এরপর এটিএন বাংলায় আয়োজিত দুই বাংলার অভিনয়ের প্রতিযোগিতা “আগামীর তারকা ২০২০” শো তে ৮ হাজার প্রতিযোগিকে পিছনে ফেলে বিজয়ের অবস্থান জয় করেছেন এবং ১ম রানার্স আপ হন দুই বাংলার মধ্যে ।

এছাড়াও “ফেস অব এশিয়া” মডেল festival এ অংশগ্রহণ করেন এবং নিজের অবস্থান তৈরি করেন।
সম্প্রতি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বরঙ আয়োজিত বিউটি পেজেন্ট “বাসন্তী সুন্দরী ২০২২”। সেখানেও তিনি ২য় রানার্স আপ হয়েছেন। বিশ্বরঙ এর ফটোশুট এবং ফ‍্যাশন শো করেছেন বিভিন্ন তারকাদের সাথে।

তিনি আরো জানান,সামনে কিছু নাটকের কাজ নিয়ে কথা চলেছে, এছাড়াও এটিএন বাংলায় ধারাবাহিক আসছে সেটায় তাকে মূল চরিত্রে দেখা যাবে বিভিন্ন জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীদের সাথে।

পরিবারের সম্পর্কে বলেন” প্রচুর সাপোর্ট পেয়েছি আমি আমার পরিবার থেকে মা, বাবা, নানু, ছোট ভাই এবং সবাই পাশে থাকুক এই কামনা করছি ”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা মানসম্মত কাজ করে এগিয়ে যাওয়া। তবে মিডিয়াতে ভালো কিছু করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া মিডিয়ায় টিকে থাকা সম্ভব না। এছাড়াও মিডিয়ায় কৌশলে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin