শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে– আবুল খায়ের ভূইয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৫ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস। সাংবিধানিক নিয়মে এ সরকার গঠন না হওয়ায় আমরা সমর্থন করছি বা করবো। তবে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।

আজ সন্ধ্যায় (লক্ষ্মীপুর উপ-শহর) দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি।

সাবেক সংসদ সদস্য খায়ের ভূঁইয়া বলেন, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলেই শেষ করা যাবে না। যখন যেটার প্রয়োজন তখন সেটা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু এখন দেখছি তাদের গতি পরিবর্তন হচ্ছে। ফলে একেক সময়ে একেক নামে আবির্ভূত হয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে স্বৈরাচারের দোসররা।

এসময় তিনি বলেন, স্বৈরাচারের দোসররা কখনো শাহবাগে, কখনো প্রেস ক্লাবে, আবার কখনো সচিবালয়ে গিয়ে নির্বাচন বানচালে বিভিন্ন আন্দোলন করছে। নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়ার সঙ্গে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে একটি বিশেষ মহল।

সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ব্যাপারী, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির, ফখরুল ইসলাম স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin