শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অনৈতিক কর্মকান্ডের জন্য সাংবাদিক রাহাদ সুমনকে বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩২০ Time View

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক রাহাদ সুমনকে তার অনৈতিক কর্মকান্ডের জন্য বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার ও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

২৩ অক্টোবর বিকেল পাঁচ ঘটিকায় বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাসুম বিল্লাহ সরদারের সভাপতিত্বে এক জরুরী সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে রাহাদ সুমনকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি ঢাকায় একটি হোটেলে নারীসহ জনতার হাতে আটকের পর গণধোলাইয়ে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

জরুরী এ সভায় উপস্থিত সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। রাহাদ সুমনের এই বিতর্কিত কর্মকান্ডে বানারীপাড়াসহ সকল সাংবাদিকদের মান ক্ষুন্ন হওয়ায় সকলের সম্মতিক্রমে তাকে আজীবনের জন্য বহিষ্কার ও কালো তালিকাভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম,সাংবাদিক কাজী বশির আহমেদ,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন,মোহাম্মদ ইলিয়াস শেখ,মোহাম্মদ জাহিন খালাসী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঘল সুমন সাফকাত শুভ,. সাবেক সহ সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাবেক কোষাধ্যক্ষ নুরুজ্জামান পলাশ,সাংবাদিক রফিকুল ইসলাম,তাওহিদুল ইসলাম, মাহবুবুর রহমান সোহেল,সাব্বির আহমেদ,হাসিবুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন,মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ সাঈদ,সাংবাদিক মোহাম্মদ তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin