
ব্রিটেনের সমুদ্র সৈকতে ভেসে এল অদ্ভুত দর্শন সামুদ্রিক প্রাণী। সেই প্রাণীর ছবি-ভিডিও নিয়েই এখন মেতেছে সোশ্যাল মিডিয়া।
৪৭ বছরের মার্টিন গ্রিন সম্প্রতি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন নর্থ ওয়েলসের কারনারফোন সমুদ্র সৈকতে। সেখানে একটি কাঠের টুকরো মতো বস্তু পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন সমুদ্র থেকে কাঠের টুকরো ভেসে এসেছে। কিন্তু কাছে যেতেই বুঝতে পারেন সেটি আসলে সামুদ্রিক প্রাণীর কলোনি।
সেই প্রাণীর ছবি ও ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল। সে দেশের এক সংবাদ মাধ্যমকে এই প্রাণীর ব্যাপারে তিনি বলেছেন, আমার স্ত্রী জেম্মা প্রথম এটি দেখতে পেয়েছিলেন। সে আমাকে বলে, ওই দেখো কী পড়ে রয়েছে।