শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অচেতন লোকটির ঠিকানা পাওযা গেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফুলপুর থানার মানবিক ওসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৩ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ অবশেষে ফেইসবুক পোস্টদেবার পর অচেতন নাদিমের ঠিকানা পাওযা গেছে। মোঃ নাদিম(৪০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১ নং ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের মৃত আবুল হাসেম ছেলে।

ফুলপুর থনার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, অচেতন লোকটি ঠিকানা পাওয়া গেছে। তার পরিবারের লোকদের সাথে কথা হয়েছে। উনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমি যতটুকু জানতে পেরেছি গতকাল ১৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার গভীর রাতে তাকে অচেতন অবস্থায় মহাখালি বাস স্ট্যান্ডে পাওয়া গেলে শিল্প পুলিশের এস সাইদুর রহমান পথযাত্রী অচেতন ব্যক্তিটিকে পরম যত্নে পকেটের টাকা খরচ করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সকালে কিছুটা জ্ঞান ফিরলে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগীর এটেনডেন্ট জনৈক সাদাত সাহেব অনেক কস্টে তার নামটা জানতে পেরে ৯৯৯ নাম্বারে কল এর মাধ্যমে আমাদের জানান। তাৎক্ষণিক গণমাধ্যম Oc Phulpur নামিয় ফেইসবুক আইডিতে পোস্ট দেওয়ার পর তাক্ওয়া অসহায় সেবা সংস্থা পেইজ সহ বিভিন্ন ফেইসবুক পেইজে বা পার্সোনাল আইডিতে পোস্টো দেন বিভিন্ন জনে। কয়েক ঘন্টা পরি তার আত্নীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করেন। ধারনা করা হচ্ছে অচেতন ব্যক্তি নাদিম সাহেব গাড়িতে ঢাকা যাওয়ার পথে হয়ত অপরিচিত কোন লোকের দেওয়া কিছু খেয়েছেন। অর্থাৎ অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন।

সাদাত সাহেব ৯৯৯ এর মাধ্যমে সংবাদ দেওয়ায় ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন মহোদয় ধন্যবাদ জানান। এছাড়াও পোস্ট বা বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনগণকে সচেতন করার লক্ষ্যে বলেন, “রাস্তায় চলাচলের সময় অপরিচিত কারো কিছু দেওয়া জিনিস/ খাবার খাবেন না। সকল বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই। সতর্ক থাকুন ,নিরাপদ থাকুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin