শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাইয়ে সন্ত্রাসী হামলার শিকার শ্রমিকলীগ নেতা, মান্নান, তোফার পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৯৭০ Time View

শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: গতকাল ২৬।১০।২০২০ইং, রোজ সোমবার আনুমানিক সন্ধ্যায় ৭:৩০ মিনিটে আত্রাই উপজেলার চিতরগুড়নই বাজার সংলগ্ন স্থানে ০৫ নং বিশা ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক পিতা মৃত্য মছির মৃধা,এর ওপর হত্যার উদ্দেশ্য হামলা করে সন্ত্রাসীরা।

এ ঘটনা সম্পর্কে ০৫ নং বিশা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মান্নানের সাথে উনার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে চাইলে উনি বলপন,ছেলেটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি করার কারণে এই নেক্কার জনক হামলার শিকার হয় সে।

সেই সাথে আরও প্রায় এক সপ্তাহ পূর্বে তোফাজ্জল হোসেন তোফা বাহিনীর সদস্যরা তাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব হেলাল উদ্দিনের সাথে কথা বলা হলে ও জীবনে নিরাপত্তার কথা চিন্তা করে নিকটস্থ থানায় একটি লিখিত ডায়েরী (জিডি) করতে চাইলে এমপি মহোদয় নিষেধ করেন। সেই সাথে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলেন।

এমপির কথায় আত্রাই সাধারণ ডায়েরী করেনি ছেলেটি আর এরিই মাঝে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল এসে ছেলেটিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। সেই সময় বাজারে থাকা লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শারীরিক অবস্থা অবনতি দেখে দ্রুত রাজশাহী মেডিক্যালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।সাথে সাথে পরিবহন যোগে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়া হয়।বর্তমানে ছেলেটির শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি খুব আশংকাজনক অবস্থায় আছে এখন।

বিশা ইউপি আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার তথ্যর ভিত্তিতে অভিযুক্ত তোফাজ্জল হোসেন তোফার সম্পর্কিতা কতটুকু আছে তা জানার জন্য কল দেওয়া হলে উনি কল রিসিভ করে অপর প্রান্ত থেকে ঘটনার সাথে সম্পর্কিতার কথা অস্বীকার করে বলেন,আমার জানামতে এ ঘটনা ঘটেছে জুয়া খেলাকে কেন্দ্র করে।

আর আপনারা জানেন যে, আমি আত্রাইয়ের কোন রাজনীতির সাথে জড়িত নয়। আমি একজন ব্যবসায়ী,আমি সব সময় আমার ব্যবসায়ীক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তবে আমাদের ইউনিয়নে যত সব অড়জগতা হানাহানি মারামারি সবকিছুর মূল মান্নান চেয়ারম্যান আর সবকিছু হয় তার নেতৃত্বে।
আমি সাধারণ মানুষদের পাশে থেকে তার সকল অপকর্মের বিরোধীতা করি তাই সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন এলাকায় যত সরকারী জায়গা জমি দখল সব এই চেয়ারম্যান করছে আর তার নেতৃত্বেই হয়। উনি আরও বলেন আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য মান্নান চেয়ারম্যান আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে।

এই নেক্কারজনক ঘটনাটিকে কেন্দ্র করে ০৮ জনকে আসামী করে নিকটস্থ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান হামলার শিকার ব্যক্তির এক আত্মীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin