শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরিশালের বানারীপাড়ায় শিক্ষক ও খতিব হাফেজ আনোয়ার হোসেন’র ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৮৩ Time View

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি; বানারীপাড়ার আলহাজ্ব দলিল উদ্দিন দাখিল মাদরাসার শিক্ষক ও জম্বদ্বীপ জামে মসজিদের খতিব হাফেজ মো. আনোয়ার হোসেন (৬০) রোববার রাত ১টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

সর্বজন শ্রদ্ধেয় মরহুম হাফেজ মো. আনোয়ার হোসেন বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা এমএ কাইয়ুমের বড় ভাই।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মাছ রং গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু ও আ. জলিল ঘরামী, আলহাজ্ব দলিল উদ্দিন দাখিল মাদরাসার সভাপতি মাহতাব ফকির, সুপার মাওলানা শীহাবউদ্দিন,উত্তরপাড় জামে মসজিদের খতিব মাওলানা আমজাদ হোসাইন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin