শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও মারধোর; মুহুরী বক্করের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৮৪৯ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূ (২৬) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন ও ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফেনীর আইনজীবি সহকারি আবু বক্কর (৪৫) এর বিরুদ্ধে। আবু বক্কর সোনাগাজী উপজেলার মির্জাপুর গ্রামের কাদের চৌকিদার বাড়ীর আবদুল মালেকের ছেলে।

এ ঘটনায় ফেনী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভিকটিম। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহার সুত্রে জানা যায়, ফুলগাজীর এক যুবকের সাথে দশ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে স্বামীর একটি মামলার জন্য আদালতে গেলে বক্করের সাথে তার পরিচয় হয়। বক্কর ওই নারীকে বিয়ে সহ নানান প্রলোভন দেখিয়ে তার স্বামীকে তালাক দিতে বলে।

বক্করের পরামর্শে স্বামীকে তালাক দিয়ে মোহরানা মামলা দেয় ওই নারী। কৌশলে আদায়কৃত মোহরানার ৪লক্ষ টাকা আত্মসাত করে আবু বক্কর। কিছুদিন পর একটি সাদা কাগজে ওই নারীর স্বাক্ষর নিয়ে বিয়ের ভুয়া কাবিন সাজিয়ে টানা ৩মাস ধর্ষন করে আবু বক্কর। গ্রামের বাড়ীতে বক্করের বৌ থাকার বিষয়টি জানাজানি হলে উভয়ের মধ্যে দ্বন্ধের সুত্রপাত হয়।

ভিকটিম জানায়, বাড়ীতে গেলে মারধর করে তাই তিনি বাপের বাড়ীতে অবস্থান করছেন। আদালতে মামলা দেয়ার পর থেকে বক্কর তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

এ ব্যাপারে আবু বক্কর অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে জানায়, উভয়ের মধ্যে সম্পর্ক হওয়ার পর থেকে সে বিয়ের দাবি করে আসছে । তার প্রথম স্ত্রী থাকায় বিয়ে করা সম্ভব নয় বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin