শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাইয়ে দলীয় নেতাকর্মীদের হাতে পেঁদানী খেলেন সাবেক এমপি ইসরাফিলের প্রতিনিধি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১১৫০ Time View

শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: গতকাল ১৯।১০।২০২০ সাল,রোজ সোমবার নওগাঁ-৬ আসনের নতুন এমপি আলহাজ্ব হেলাল উদ্দিন নির্বাচন পরবর্তী সাক্ষাৎ করার জন্য আত্রাই উপজেলায় আসেন।উনার আগমন উপলক্ষে খুশির আমেজ বইতে থাকে আ.লীগের বিভিন্ন অঙ্গণ সংগঠনের নেতাকর্মীদের মনে।

উপজেলা পার্টি অফিসে অনুষ্ঠান চলাকালীন সময় দলীয় নেতাকর্মীদের হেয়পতিপ্ন করে কথা বলায় আ.লীগের কার্যনির্বাহী কমিটির উন্নতম সদস্য ও সাবেক এমপি ইসরাফিল আলম এর আত্রাই উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী এম এ হেলাল কে দলীয় কিছু নেতাকর্মীরা বেধড়ক পেঁদানী দিয়েছে উপজেলা পার্টি অফিসের সামনেই।

ঘটনাটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে; উনাদের মধ্যে থেকে অনেকেই বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও অনিয়মের অভিযোগ রয়েছে।সাবেক এমপি ইসরাফিল আলম এর আত্মার আত্মীয় পরিচয় দিয়ে সে এলাকার মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছাঁই করেছে।

সে নিজেকে কখনো সাংবাদিক আবার কখনো আ.লীগ নেতা পরিচয় দিতে দাঁপিয়ে বেড়াতো পুরো এলাকা।শুধু হেলাল-ই নয় আমাদের দলের ভিতর এমন সুবিধাবাদী জিন্দাবাদ অনেকেই রয়েছে যারা নিজেদের কখনো সাংবাদিক আবার কখনো আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

এই হেলালের জ্বালায় অতিষ্ঠ হয়ে দলীয় নেতাকর্মীরা তাকে গণপেঁদানী দিয়েছে বলে দাবি করে আ.লীগের অনেকেই। এ বিষয়ে এমএ হেলালের সাথে মুঠোফোনে কল দেওয়া হলে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এটি দলের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে তেমন কিছু সে বলেনি।তবে হেলাল কে গণপেঁদানী দেওয়ায় আত্রাইয়ে প্রথম দিনেই শান্তির সু-বাতাস বইতে শুরু করলো বলে দাবি করছেন সাধারণ মানুষরা।

নতুন এমপির কাছে নির্যাতিত সাধারণ মানুষদের দাবি ও চাওয়া পাওয়া একটাই তারা আর লাশ দেখতে চায় না,চায় না আর কেউ লাশের মিছিলে নতুন করে যোগ হোক। সেই সাথে রাজনৈতিক অঙ্গণে দালালদের ও দেখতে চায় না,তারা শান্তির হিমেল হাওয়া বইয়ে চলা সুন্দর আত্রাই-রাণীনগর চায়।সাধারণ মানুষরা আশাবাদী নয় মনে প্রাণে বিশ্বাসী নতুন এমপি আলহাজ্ব হেলালা সাধারণ মানুষদের মনের আশা ও চাওয়া পাওয়া পূর্ণ্য করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin