শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহে সবচেয়ে বড় বিকেএসপি হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৬০ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকার পরে সবচেয়ে বড় বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ময়মনসিংহে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত বুধবার দুপুরে ময়মনসিংহ বিকেএসপির জন্য নগরীর খাগডহর, দাপুনিয়া ও তারাকান্দা উপজেলায় মোট ৩টি স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত ১৪ই অক্টোবর বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের শ্যূটিং কমপ্লেক্স ভবনে জেলায় নবনির্মিত শ্যূটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও রাইফেল ক্লাব।

এসময় তিনি বলেন এখান থেকে ছেলে আর মেয়েরাই যে শুধু খেলাধুলাতে পারদর্শী হবে তাই না, যেসব সংগঠন বা কোচ আছেন তাদের জন্য এখানে একটি প্রশিক্ষণ একাডেমি করারও চিন্তা-ভাবনা করা হচ্ছে। যাতে করে এখান থেকে ট্রেনিং নিয়ে তারা খেলোয়ারদেরকে প্রশিক্ষণ দিতে পারে। ময়মনসিংহের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ জেলাকে অত্যন্ত ভালবাসেন। যে কোনো বিষয় কিংবা উন্নয়ন কর্মকাণ্ড আসলেই ময়মনসিংহকে তিনি কখনো ভুলেন না। কারণ ময়মনসিংহ অঞ্চলের মানুষ দলের সকল দুঃসময়ে নেত্রীর পাশে ছিল। এ এলাকা থেকে মানুষ আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করেছে। এ কারণে বৃহত্তর ময়মনসিংহের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ ও ভালোবাসা আমরা লক্ষ্য করেছি।

তিনি আরও বলেন, বিকেএসপি যাতে ময়মনসিংহে হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেজন্য করোনার মধ্যেও আমরা ছুটে এসেছি স্থান নির্ধারণের জন্য। কারণ ময়মনসিংহ থেকে প্রচুর ছেলেমেয়ে বাংলাদেশের প্রতিটি খেলাকেই আলোকিত করেছে, ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে এখানে একটি স্থায়ী প্রতিষ্ঠান আমরা তৈরি করে দিতে চাই। যাতে এখানকার রত্নগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রাসেদুল হাসান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin