শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুর ছনধরা ইউনিয়নে উপ নির্বাচনে ৬ বিদ্রোহী প্রার্থী সহ ৭ জন বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৫৬ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১ নং ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কাজ করায় ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আবুল কালাম আজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করায় ৬ বিদ্রোহী প্রার্থীসহ ৭ জনকে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, ছনধরা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থী মোঃ জালাল উদ্দীন, মোঃ আঃ ছালাম, হাফিজুল হাসান সবুজ, সারোয়ার হোসেন, মেহেদী হাসান চঞ্চল, মোঃ বাহা উদ্দিন ও আওয়ামীলীগ নেতা নাজমুল আলম নয়ন।
ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ হাকিম সরকার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের গত ১৩ অক্টোবর রোজ মঙ্গলবার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন থেকে তাদের সাময়িকভাবে বহিস্কার করেন।

ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।এরমাঝে আওয়ামীলীগ মনোনিত আবুল কালাম আজাদ নৌকা এবং দল থেকে সাময়িক বহিস্কৃত মোঃ জালাল উদ্দিন ঘোড়া , মোঃ আব্দুস ছালাম আনারস, সারোয়ার হোসেন অটোরিক্সা, হাফিজুল হাসান সবুজ মটর সাইকেল, মোঃ বাহা উদ্দিন চশমা ও মোঃ মেহেদী হাসান চঞ্চল টেবিল ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সাময়িকভাবে বহিস্কার পত্রে উল্লেখ করা হয়,আগামী ২০ অক্টোবর’২০২০ তারিখে অনুষ্ঠিতব্য ছনধরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত ও স্বাক্ষরিত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। উক্ত দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে নেত্রীর সিন্ধান্তের বিরুদ্ধে কাজ করে দলের ভাবমূর্তী নষ্ট ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন থেকে সাময়িকভাবে বহিস্কার করা হইল।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin