শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে প্রতিদিনি যানজট, জনদূর্ভোগে হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৮১৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যানজটের নাকাল যেন কোনোভাবেই কমছে না। যানজট এখন আগের চেয়ে আরো বড় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। চরম জনদুর্ভোগ পোহাচ্ছে সাধারণ কর্মজীবী সহ নানান পেশাজীবী মানুষকে । জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ছোট-বড় সংখ্যা পরিবহন ।

ফুলপুর অনুসন্ধান করে দেখা যায় ছোট-বড় ব্যাটারিচালিত রিকশা, সিএনজি, মাহিন্দ্র, এবং কি বড় পরিবহন গাড়ি সহ প্রায় ৬ মাসে ১২০/২০০টি বৃদ্ধি পায়েছে। সেই সাথে প্রতিদিন ১ থেকে ২টি করে নতুন গাড়ি বৃদ্ধি পাচ্ছে । কিন্তু সুনির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় যেখানে সেখানে বাস ও যানবাহন থামিয়ে যাত্রী উঠা-নামা করায় যানজটে বেড়েই চলছে। ময়মনসিংহ হইতে শেরপুর, জামালপুর, হালুয়াঘাট-ধোবাউড়া মহাসড়কে বড় বড় বাস থামিয়ে যখন একের পর এক যাত্রী উঠা-নামা করা হয় তখন ওই রাস্তায় মূহুর্তেই শত শত গাড়ি আটকা পড়ে।

বর্তমানে প্রচণ্ড এই গরমে হাঁপিয়ে পড়েন শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা। এমনকি রিকশা, অটো রিকশা ও সিএনজি চালিত ছোট গাড়িগুলোসহ ভ্যান ও মাহিন্দ্রগুলো এমনভাবে চাপিয়ে দাঁড় করে পথচারীরা পায়ে হেঁটেও তখন চলাচল করতে পারেন না এবং জরুরী ভাবে একটি অ্যাম্বুলেন্সও হাসপাতলে যেতে পারে না রোগীরা রাস্তায় মৃত্যুবরণ করেন অনেক সময়।ফুলপুরে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে সন্ধা অবধি চলে এ দৃশ্য। তবে হঠাৎ জ্যামমুক্ত হলেও তা বেশি সময় স্থায়ী হয় না। এই জ্যাম নিরসনে আমরা বার বার লিখেছি কিন্তু প্রশাসনের আন্তরিকতা কম থাকায় তা নিরসন হচ্ছে না। ফুলপুর বাসস্ট্যান্ড থেকে (ব্রিজ পার হয়ে) আমুয়াকান্দা রোড পায়ে হেঁটে আসতে যেখানে ৩ মিনিটের বেশি লাগে না সেখানে এটুকু জায়গা রিকশায় আসতে সময় লেগেছে ১০-১৫ মিনিট কোন সময় ২০ মিনিট লেগে যায় ।

এত জাম লেগে থাকে একজন ট্রাফিক পুলিশের কিছুই করার থাকেনা। এক্সাইড দিয়ে জাম সরিয়ে দিলে অন্য সাইটে জাম লেগেই থাকে। গাড়ির বেসামাল অবস্থা দেখে একজন ট্রাফিক পুলিশ অসহায়ের মত কতক্ষণ দাঁড়িয়ে থাকেন । যেন কিছুই করার নেই। চলন্ত পথে গতিরোধ হলে শরীর আরো ঘামে বেশি। কারো কারো মরণাপন্ন অবস্থার অবতারণা হয়।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবি ও বর্তমান পৌর মেয়র আমিনুল হক কে এই জ্যামে পড়ে অসহ্য হয়ে একাধিক দিন নিজের গাড়ি থেকে নেমে ট্রাফিকপুলিশের মত রাস্তা জ্যামমুক্ত করতে দেখা গেছে। জ্যামে আটকে থাকতে থাকতে অনেক সময় অনেকে ট্রাফিক পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাহলে এ অবস্থা থেকে সাধারণ জনগণ কি মুক্তি পাবে না? নির্মিত হবে না কি ফুলপুর বাসস্ট্যান্ড?

যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় জামের মধ্যে গাড়িতে। পরে যখন জাম ছাড়ে তখন গাড়ি যেন এরোপ্লেন এর মত ছাড়ে ডাইভারা। যেন আত্মাটা হাতে নিয়ে গাড়িতে বসে থাকি কখন গিয়ে পৌঁছাব বাড়ি বা কর্মস্থলে। এতে করে ঘটছে নানান দুর্ঘটনা। যা এখন নিয়মিত শুনতে হয় নিহত ও আহত এর খবর।

ঈদ মৌসুমের সময় বাড়ে মৃত্যুর মিছিল। ময়মনসিংহ হইতে শেরপুর, নালিতাবাড়ি, জামালপুর হালুয়াঘাট, ধোবাউড়া এবং বালিয়া মোড় হইতে গোয়াতলা হয়ে বিভিন্ন বড় পরিবহন কয়লা এবং বালুর গাড়িও বৃদ্ধি পায়েছেন।

যানজটের মূল কারণ হচ্ছে ফুলপুরে কোন বাস স্টেশন না থাকা, সেই সাথে নিয়মিত ট্রাফিক ব্যবস্থা না থাকা রাস্তার উপর গাড়ি দাড়িয়ে যাত্রী উঠানামা করা, রাস্তার মাঝে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা । প্রশাসন ২৪ ঘন্টা রাস্তা দিয়ে চলাচল করলেও নজর দেয়নি বলেও জানান স্থানীয় লোকজন। আরোও বলেন ফুলপুর বাসি আর মৃত্যুর মিছিল দেখতে চাই না।

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের কাছে আমাদের ফুলপুর বাসীর দাবি দ্রুত পরিকল্পিত বাস স্টেশন, সিএনজি স্টেশন এবং ব্যাটারি চালিত অটো, ছোট গাড়ি দের জন্য আলাদা লেন, ফটো ব্রিজ বা উভার ব্রিজ তৈরি করা।

সরকার ও প্রিয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আমরা ফুলপুরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin