শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আত্রাইয়ে অসহায় পালাশের পাশে সামাজিক সংগঠন “ডিএসকে” ৪০ হাজার টাকা অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৭৫১ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মহা মূল্যবান কথাটিকে প্রাধান্য দিয়ে শত বাঁধা অতিক্রম করে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আত্রাই উপজেলার বেশ সুনামধন্য সামাজি সংগঠন ক্রীড়া ও সংস্কৃতিক সংস্থা (ডিএসকে)।

সংগঠনটির পক্ষ থেকে প্রতিনিয়ত সমাজের গরীব দুঃখী ও অসহায় মানুষদের সহযোগীতা করা হয়। যেখানেই সুবিধা বঞ্চিত মানুষ সেখানে সামজিক সংগঠন ডিএসকে।

গত কয়েকদিন আগে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যার পানিতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার অধিকাংশ নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে যায়।বন্যার পানিতে প্লাবিত হয়ে যাওয়া অঞ্চল গুলোর মানুষরা পড়ে ছিলো চরম সংকটে ঐ সংকটময় পরিস্থিতিতে ও সংগঠনটির পক্ষ থেকে প্রায় ২০০ পরিবার কে ত্রাণ সামাগ্রী দেওয়া হয়।

সবকিছু মিলে সংগঠনটি যেনো অসহায় মানুষদের বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ছে আত্রাই উপজেলায়।স্থান কাল সময় বুঝে অসহায় মানুষদের দিক থেকে জনপ্রতিনিধিরা মুখ ফিরিয়ে নিলে ও মুখ ফিরিয়ে নেন না এই সংগঠনটি।

গত ০৭।১০।২০২০ইং রোজ বুধবার, দীর্ঘ দিন যাবৎ মরণ ব্যধি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ পলাশের পাশে দাঁড়ায় সংগঠনটি।যেখানে সমাজের সমাজ সেবক নামক প্রাণীরা বিলিন,সেখানে অসহায় পালাশ কে চিকিৎসার জন্য নগদ ৪০ হাজার দিয়ে সহযোগীতা করা হলো সংগঠনটির পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানাযায়,মোঃ পলাশ হোসেন (২৭) পিতা আব্দুল লতিফ, সাং ভর-তেঁতুলিয়া থানা আত্রাই, জেলা নওগাঁ।পলাশের পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানাযায়, পলাশ দীর্ঘ দিন যাবৎ অসুস্থ চিকিৎসা দীর্ঘ সময় তার করিয়ে পরিবারটি ও এখন সর্ব শান্ত।এমন বিপদ ময় অবস্থা এতো টাকা চিকিৎসার জন্য পেয়ে পরিবারের সকলের অনেক খুশি। সবার চোঁখে মুখে লক্ষ্য করা গিয়েছে তৃপ্তির হাসি।

সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চলের সাথে কথা বলা হলে ; উনি বলেন আমাদের এই সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন নয়। আমাদের এই সংগঠন রাজনৈতিক ছত্রছায়ার বাহিরে একটি সামাজিক ও সেবা মূলক সংগঠন। আমাদের এই সংগঠনটির কাজ সমাজের মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো।আমরা আপনাদের সকলের সহযোগীতা নিয়ে আরও দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই।আসুন আমরা সকলে মিলে অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য সহযোগীতা করি।

উক্ত সময় নগদ অনুদান পলাশের হাতে তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম চঞ্চল সহ সংগঠনটির সদস্যরা।অর্থায়নে ছিলেন মোঃ ওহিদুর রহমান রহিত মোঃ টুটুল হোসন, মোক্তার হোসেন,হামিদুর রহমান।ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মোস্তাক আহম্মেদ। আয়োজনে: ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা (ডিএসকে) শুকটিগাছা বাজার, আত্রাই, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin